ছবি-সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : দিনাজপুরের সদর উপজেলায় পুকুরে ডুবে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

শুক্রবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শশরা ইউনিয়নের ভবাইনগর চুনিয়াপাড়ায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন ভবাইনগর চুনিয়াপাড়ার উজ্জ্বল দেবনাথের স্ত্রী অষ্টমী বালা (২৮) ও তাদের দুই ছেলে গৌতম দেবনাথ (৭) এবং প্রীতম দেবনাথ (৩)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর কোনো একসময় দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান মা অষ্টমী বালা। পরে বিকেল সাড়ে ৫টায় বাড়ির পাশের পুকুরে মা ও দুই সন্তানের মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক(তদন্ত) গোলাম মওলা শাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন পুকুরে কাপড় কাঁচা ও গোসল করতে গিয়ে হয়তো ছেলেরা পানিতে ডুবে যায়। তাদেরকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও যদি কারো কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

ইরানে মার্কিন হামলার নবম দিন

টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের...

বিপদসীমার ৫ সেমি নিচে তিস্তার পানি

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে আবারও তিস্তা নদীর...

আর্জেন্টিনার হারে বিষণ্ণতা সারা বিশ্বে

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

গোল্ডেন বল জিতলেন রদ্রি!

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একটি গোলও নেই স্পেন অধিনায়ক রদ্রির, অ্যাসিস...

বিতর্ক ও রোমাঞ্চের উন্মাদনায় কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মাঠের লড়াইয়ে গল্প লেখা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের অসাধারণ বীরত্বগাথা, কঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা