ছবি : সংগৃহিত
সারাদেশ

ইসলামপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় অটোরিকশার চাপা পড়ে মুসলিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বলিউড অভিনেত্রী অদাকে হুমকি!

শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার চরপুঁটিমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের বড় মসজিদ এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুসলিমা আক্তার ডিগ্রিরচর গ্রামের মেয়ে মজিবর রহমানের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১টার দিকে শিশু মুসলিমা আক্তার বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী চালকসহ অটোরিকশাটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আরও পড়ুন : ভালোবাসা কোনো বাধা মানে না

চরপুঁটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিহতের খবর নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, অটোরিকশার চাপা পড়ে শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন : প্রেম না করার উপদেশ দিতাম

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালককে আটক ও অটোরিকসা জব্দ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা