ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা পৌরসভায় বিদ্যুৎস্পৃষ্টে সকেলা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে।

আরও পড়ুন : স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মইশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সকেলা বেগম ওই গ্রামের সেকেন মণ্ডলের স্ত্রী।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চাঁদ আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে গরুর খাবার দিতে যান সকেলা বেগম। তিনি গোয়ালঘরে দাঁড় করানো একটি লোহার রড হাত দিয়ে ধরার কিছুক্ষণ পর মাটিতে পড়ে যান। পরে স্বজনরা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : পাবনায় দুইপক্ষের সংঘর্ষ, নিহত ১

কাউন্সিলর আরও বলেন, সম্ভবত আগে থেকেই বিদ্যুতের তার লিক আউট হয়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়েছিল। এতে তার মৃত্যু হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। তবে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা