ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টি

বুধবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসি খাতুন (১৬) স্থানীয় জলিলনগর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তিনি পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

আরও পড়ুন : বিয়েতে বর-কনের বিষপান

নিহতের পারিবার জানায়, হাসির সাথে পার্শ্ববর্তী হামকুড়িয়া গ্রামের মো. আলমের ছেলে সাব্বির রহমানের বন্ধুত্ব গড়ে ওঠে। বুধবার পরীক্ষা শেষে সাব্বিরের মোটরসাইকেলে তারা চলনবিল ঘুরতে বের হয়।

এক পর্যায়ে সন্ধ্যায় নাদোসৈয়দপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডব্রেকারের সাথে ধাক্কা লাগলে পেছনে বসা হাসি খাতুন ছিটকে পড়ে আঘাত পান। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আগুনে পুড়ে ছাই ১৫ ঘর-দোকান

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা