হতাহত
সারাদেশ

আগুনে পুড়ে ছাই ১৫ ঘর-দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : মেট্রোরেলে নতুন সময়সূচি প্রকাশ

বুধবার (১৭ মে) সন্ধ্যায় ও দিবাগত রাত ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার ৭নং পুর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে ও হাতিয়ার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে জেলার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের মাইনউদ্দিন বাজারের জিয়াউর রহমানের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন : ইতালিতে ভয়াবহ বন্যা, নিহত ৯

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো.নুরুন নবী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর পুড়ে ছাই হয়ে যায়। দুটি অগ্নিকান্ডে মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা