সারাদেশ

পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রিসোর্টের পুকুরে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

বুধবার (৩ মে) দুপুরে পুবাইল থানার মেঘডুবি এলাকার সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুর গ্রামের আজিজুল হকের ছেলে মো. হামিম হক (১৭) ও একই গ্রামের লিটন মিয়ার ছেলে মো. নোমান (১৭)।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর পূর্ব থানার মধ্য আরিচপুর এলাকা থেকে ১০-১২ জন বন্ধু মিলে সাবরিনা ড্রিম রিসোর্ট অ্যান্ড পার্কে ঘুরতে যায়। এক পর্যায়ে হামিম ও নোমানসহ অনেকেই পার্কের পুকুরে গোসলের জন্য নামে। কিছু সময় পর অন্য বন্ধুরা হামিম ও নোমানকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ডুবে যাওয়া হামিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী পুবাইলের করমতলা কমিউনিটি হাসপাতালে ও নোমানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বন্ধুরা মিলে ঘুরতে এসে রিসোর্টের পুকুরে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা