সারাদেশ

বোয়ালমারীতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ওই শিক্ষার্থীর নাম সিফাতুল ইসলাম (১৫)। সে উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্নি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন : রুয়ান্ডায় বন্যা-ভূমিধস, নিহত ৯৫

আহত সিফাতুল ইসলাম জানান, প্রায় এক মাস আগে উপজেলার গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের জাবেরের (১৫) সাথে মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চরবর্নি গ্রামের সজীব মোল্যার ছেলে আলামিন মোল্যার কথা কাটাকাটি হয়। সে সময় সিফাতুল ঘটনাটির মিমাংসা করে দেয়। বুধবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিফাতুল চরবর্নি গ্রামের বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মধুবর্নি ফাঁকা রাস্তার মাঝে পৌঁছলে ওই ঘটনার রেশ ধরে আগে থেকে ওঁৎ পেতে থাকা গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের জাবেরসহ ৫/৭ কিশোর রাম দা, চাপাতি এবং লাঠিদিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় সিফাতুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থার সিফাতুলকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুন : পদ্মাসেতু রেল সংযোগের ব্যয় বাড়ছে

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাবরিনা হক বলেন, 'সিফাতুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তার অভিভাবকেরা তাকে বাড়ি নিয়ে গেছে।'

মধুবর্নি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামান বলেন, 'সিফাতুল স্কুলে আসার সময় চন্দনী গ্রামের দেলোয়ারের ছেলে জাবের লিয়াকতের ছেলে বাদল, রবিউলের ছেলে চান মিয়া রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করবো।'

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের আটক করে নিয়ে আসতে বলেছি। ওই শিক্ষার্থীর পিতা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা