ছবি-সংগৃহীত
সারাদেশ

মাদক কারবারিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় কিতাব আলী (৪৮) নামে এক মাদক কারবারিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে জেলা পরিষদের উদ্যােগে অনুদান

ওসি সাইফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে তিনি ও তার স্ত্রী মাদকের কারবার করে আসছিলেন বলে অভিযোগ আছে। তাদের নামে থানায় একাধিক মাদক মামলাও আছে। মাদক কারবারে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ওসি আরও বলেন, তদন্ত চলছে। দ্রুত আমরা বিস্তারিত জানাতে পারবো। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা