ছবি: সংগৃহীত
সারাদেশ

মানিকগঞ্জে বাস চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহন নামের একটি বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন (২৫) সাটুরিয়া উপজেলার চরভাটারা এলাকার মোখলেস ব্যাপারীর মেয়ে। তিনি তারাশিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার কর্মী ছিলেন।

আরও পড়ুন : তাইওয়ানের আকাশ নিয়ন্ত্রণ নেবে চীন

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ইয়াসমিন দুপুরে অফিস থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় রোজিনা পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।

আরও পড়ুন : কুমিল্লায় বাস চাপায় নিহত ২

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা