সারাদেশ

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ 

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে কালোবাজারি পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে উদ্বোধন হলো দৃষ্টিনন্দন মডেল মসজিদ

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদ ছিল উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারিতে বিক্রি হচ্ছে। পরে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সুলতান মাহমুদ ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে ব্যবসায়ী জয়েন আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে ১০০ বস্তায় তিন হাজার কেজি চাল জব্দ করে থানায় নিয়ে আসেন পুলিশ।

তিনি আরো বলেন, পুলিশ বাদী হয়ে জয়েন আলীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর জয়েন আলী পলাতক রয়েছে।

আরও পড়ুন : সাংবাদিকের ওপর হামলা, বিচারের দাবিতে সমাবেশ

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার মুঠোফোনে বলেন, তিনি নতুন যোগদান করেছেন। খোঁজ নিয়ে তারপর এ বিষয়ে জানাতে পারবেন বলে জানান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা