সারাদেশ

সাংবাদিকের ওপর হামলা, বিচারের দাবিতে সমাবেশ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি, বাংলানিউজ২৪.কম ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের শাস্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি শহিদুল ইসলাম নিরব, কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জেলা সিপিবির সাবেক সভাপতি সাংবাদিক জ্যৌতিষ চন্দ্র এষ, তৌফিকুল ইসলাম শরীফ প্রমুখ।

আরও পড়ুন : বায়তুল মোকাররমের মার্কেটে আগুন

বক্তারা বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের আটকের আল্টিমেটাম, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা