ছবি-সংগৃহীত
সারাদেশ

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

জেলা প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটির কারণে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

আরও পড়ুন : টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে শনিবার (১৫ এপ্রিল) রাতে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

এদিকে, হঠাৎ করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহের ওপর। বাগেরহাটসহ এই অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে।

উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, কারিগরি ত্রুটির কারণে ১৫ এপ্রিল রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।

আরও পড়ুন : দৌলতদিয়া ঘাটে নেই যানবাহনের চাপ

বিদ্যুৎকেন্দ্রে কয়লা সংকট নেই দাবি করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে। যা এখন পথে রয়েছে। দ্রুত সমুদ্র পথে বিদ্যুৎকেন্দ্রে এসে তা পৌঁছাবে।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপ বিদ্যুৎকেন্দ্রটি।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা