প্রতীকী ছবি
সারাদেশ

গাজীপুরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী (২৮) নিহত হয়েছেন।

আরও পড়ুন : ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১২

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর মাওনা সংযোগ সড়কের টেংরা রাস্তার মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে বিকট শব্দ পেয়ে লোকজন ছুটে এসে একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার শরীর থেকে রক্ত ঝরছিলো। এরপর লোকজন কাছে এসে দেখেন তিনি মারা গেছেন। স্থানীয়রা ধাক্কা দেওয়া দ্রুত গতির ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।

আরও পড়ুন : আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজমুল করিম বলেন, মৃত ব্যক্তির মুখ থেঁতলে গেছে, এখন পর্যন্ত কেউ তাকে চিনতে পারছে না। মরদেহের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে।

তিনি আরো বলেন, স্থানীয়রা দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে রেখেছে। সেটি জব্দ করে থানায় নেওয়ার কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা