ছবি : সংগৃহিত
সারাদেশ

দুই কেজি আইসসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ২কেজি আইস ও চোরাইপণ্যসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন : যাত্রা শুরু করলো পায়রা সমুদ্র বন্দর

সুত্র জানায়, ২৬মার্চ রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা মিয়ানমার হতে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে ২কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী এলাকা দিয়ে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে কৌশলী অবস্থান গ্রহণ করেন।

কিছুক্ষণ পর সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে হস্তচালিত ১টি কাঠের আসতে দেখে। বিজিবি টহলদল নৌকাটি দেখা মাত্র দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা ব্যক্তি নৌকাটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ধাওয়া করে তাকে নৌকাসহ আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুন : উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পরে নৌকাটি তল্লাশী করে নৌকার ভিতরে ৩৯প্যাকেট রীচ কফি, ২০কেজি কারেন্ট জাল, ৮০কেজি সুতার জালসহ টেকনাফ বড়ইতলীর নুরুল আলমের পুত্র মোহাম্মদ উল্লাহ (৪২) কে গ্রেফতার করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জালের মধ্যে অভিনব পদ্ধতিতে লুকায়িত ২কেজি ৭৮গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ রীচ কফি, কারেন্ট জাল, সুতার জাল এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করার পর আইসসহ আটক আসামিকে নিয়মিত মাদক মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা