ছবি: সংগৃহীত
সারাদেশ

শিক্ষা সফরের বাসে আগুন

জেলা প্রতিনিধি : মানিকগঞ্জে পৌর মার্কেটের সামনে শিক্ষা সফরের একটি বাসে অগ্নিকান্ডের ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন : ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ৩

সোমবার (১৩ মার্চ) সকালে জেলার পৌর মার্কেটের সামনে সেলফি পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ঐ বাসে সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা সফরে কুষ্টিয়া যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন : তুরস্কে নৌকাডুবিতে ৫ অভিবাসীর মৃত্যু

সকাল ৯ টায় পৌর মার্কেটের সামনে থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাওয়ার কথা। এ কারণে সকাল ৭ টা থেকে বাসটি পার্কিং করে রাখা হয়।

সকাল পৌনে ৮ টার দিকে বাসের ভেতরে প্রণব ও ইমন নামে দুই ব্যক্তি সাউন্ডসিস্টেম এবং জেনারেটর সংযোগ কাজ চলছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যাওয়ায় তারা দ্রুত নিচে নেমে আসেন। এ সময় আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : ইমরানের সমাবেশে ফের ১৪৪ ধারা জারি

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

এটি নাশকতা কিনা সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের তিন দফা প্রস্তাব

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতে রক্তক্ষয় ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট কমাতে এবার অত্য...

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে নাসুম-মিরাজের উত্থান

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বোলারদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে সর্বশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা