সারাদেশ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

ভোলা প্রতিনিধি : ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্য সামনে রেখে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালন করা হয়েছে।

আরও পড়ুন: ২ মাসে ১১৫ শিশুর মৃত্যু

দিবসটি উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে র‌্যালি, অগ্নিকাণ্ড নিরোধ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে ভোলা জেলা প্রশাসন এর কার্যলয়ের সামনে থেকে একটি বনার্ঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র‌্যালীতে রেড ক্রিসেন্ট,সিপিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সরকারি বে-সরকারি কর্মকর্তা কর্মচীররা এতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন

এতে ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তামিম আল ইয়ামীন ,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র,জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উপ সহকারী পরিচালক মো: আব্দুর রাজ্জাক, সিপিবি’র উপ-পরিচালক আব্দুর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসর কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী আজিজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দুর্যোগ সাধারণত দুই ধরনের। একটি প্রাকৃতিক ও অন্যটি মানব সৃষ্ট দুর্যোগ। অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি সক্ষম। দুর্যোগে সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা গেলে ক্ষয়ক্ষতি অনেক কমিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা