ছবি: সংগৃহীত
সারাদেশ

ডাকাত-পুলিশ গোলাগুলিতে আহত ৫

জেলা প্রতিনিধি : সাতক্ষীরার কেরালকাতায় ডাকাত দলের সাথে গোলাগুলির ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় অস্ত্র ও গুলিসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : নুরকে পলাতক দেখিয়ে চার্জশিট

সোমবার (৬ মার্চ) ভোরে কেরালকাতার কোটার মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার ও কন্সটেবল রাজীব মীর।

আরও পড়ুন : সংবিধান মেনেই আগামী নির্বাচন

সাতক্ষীরা সদর ও কলারোয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, ডাকাতির উদ্দেশ্যে ঢাকা থেকে সাতক্ষীরাগামী পরিবহনে কলারোয়ায় অবস্থানকালে পুলিশের পুরো টিম নিয়ে অভিযান করা হয়। এ সময় তারা পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাতদের একজন গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, আমি ও কলারোয়া ওসিসহ ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছি।

আরও পড়ুন : এবার বদরুন্নেসায় নেত্রীর বিরুদ্ধে অভিযোগ

এ অবস্থায় আহত ডাকাতসহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদের পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা