প্রতীকী ছবি
সারাদেশ

বিষাক্ত স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল জাতীয় স্পিরিট পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) গভীর রাতে তারা মারা যান।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিহতরা সবাই কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন।

নিহতরা হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনের নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনের ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।

এর মধ্যে জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: বিশ্বে আরও ৫২৬ প্রাণহানি

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, নিহতরা শহরের একটি হোমিও দোকান থেকে এই বিষাক্ত স্পিরিট খেয়েছিল।

কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। জাহাঙ্গীর খাঁ নিজ বাড়িতে, বিপুল কুমার ঝিনাইদহ সদর হাসপাতালে ও রাজিব হোসেন যশোর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা