সারাদেশ

ইউপি সদস্য হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাব।

আরও পড়ুন: দিল্লির উপমুখ্যমন্ত্রী গ্রেফতার

রোববার বিকেলে র‍্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, একইদিন ভোরে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নান্দাইল উপজেলার বেলতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল সাত্তার এবং তার ছেলে আব্দুল মমিন।

র‍্যাব জানায়, সাবেক ইউপি সদস্য আবু সাইদের সঙ্গে একই এলাকার আব্দুল জলিলের ছেলে মো. আব্দুল সাত্তারের দীর্ঘদিন টাকার লেনদেন নিয়ে বিবাদ চলে আসছিল। গত ২২ ফেব্রুয়ারি বিকেলে আবু সাইদ বনগ্রাম চৌরাস্তা বাজারে ওষুধ কিনতে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় তার ছেলেরা খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে একই গ্রামের সাত্তার নামে একজনের পানের বরজের পাশ দিয়ে যাওয়ার সময় আবু সাইদের নম্বরে ফোন করলে বেজে ওঠে।

সেখানে খোঁজাখুঁজি করে পানের বরজের ড্রেনে অর্ধেক মাটিতে পুঁতে রাখা অবস্থায় সাইদকে দেখতে পান স্বজনরা। থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে বাদী হয়ে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা