ছবি : সংগৃহিত
সারাদেশ
উলিপুর প্রেসক্লাব

প্রতিষ্ঠাতা সদস্য মিয়াজী'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও 'দৈনিক সংবাদ'র উলিপুর উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজী'র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত।

আরও পড়ুন : স্বর্ণের দোকানে ডাকাতি, ৮ ডাকাতকে রিমান্ড

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে উলিপুর প্রেসক্লাবে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনিছুর রহমান মিয়াজী'র বড় ছেলে মামুন মিয়া জানিয়েছেন, পারিবারিকভাবে স্বল্প পরিসরে দিনটি পালন করা হয়েছে।

আরও পড়ুন : শ্যালিকা হত‌্যার পলাতক আসামি আটক

প্রসঙ্গত, গত বছর ১৮ জানুয়ারি তাঁর রংপুর বাসভবনে রাত তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হার্টের রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি ২স্ত্রী, ১ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন : ধরা ছোঁয়ার বাইরে মামলার আসামী

দোয়া পরিচালনা করেন উলিপুর মসজিদুল হুদার খতিব আলহাজ্ব মাও. মো. আনছার আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, সাংবাদিক আমিনুল ইসলাম বিটু, নুরবক্ত মিয়া, হাফিজুর রহমান শাহীন, আব্দুল মালেক, সাজাদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ সুধিজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা