সারাদেশ

ময়লা অপসারণের দাবীতে তিন দলের সংবাদ সম্মেলন

নিনা আফরিন ,পটুয়াখালী : পটুয়াখালী পৌর এলাকার টোল প্লাজার উত্তর-পূর্ব পার্শ্বে রাস্তার উপর অপরিকল্পিত ভাবে ফেলা ময়লা আবর্জ্না অপসারনের দাবীতে সম্মেলন করেছে আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শ্রমিকের মরদেহ উদ্ধার

সকাল ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী জেলা জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক উম্মে হেনা,জেলা ছাত্র সমাজের সহ সভাপতি মো আল আমীন ও জেলা ছাত্র লীগের সহ সভাপতি হৃদয় আশিষ।

লিখিত বক্তব্যে তিন দলের রাজনৈতিক নেতারা জানান,পটুয়াখালী ব্রীজের টোল প্লাজার উত্তর-পূর্ব পাশের রাস্তায় অপরিকল্পিত বর্জ্য অপসারণের সমস্যা সমাধানে সম্মিলিত ভাবে কাজ করছে তিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তারা জানান, পৌর কতৃপক্ষ অপরিকল্পিত ভাবে ময়লা-আবর্জনা স্তূপ করছে। এই স্থানের আশেপাশে প্রায় ১০,০০০ (দশ হাজার) জনসাধারণ বসবাস করেন। ময়লা ফেলার স্থানের পাশ দিয়ে পটুয়াখালী শহরের প্রবেশপথ, এই সড়ক ধরে স্থানীয় ও পর্যটকসহ প্রতিদিন প্রায় এক লক্ষ বা তারও বেশি মানুষের যাতায়াত। ময়লা আবর্জনার অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং নষ্ট হচ্ছে পটুয়াখালী পৌরসভার ভাবমূর্তি।

আয়োজকরা আরো বলেন, এই এলাকার স্থানীয় ও পথচারী ভুক্তভোগীদের সমস্যা নিরসনে তাঁরা গণস্বাক্ষর সংগ্রহ করে পটুয়াখালী পৌরসভার মেয়রের কাছে স্মারক লিপি জমা দেন এবং মেয়র সড়কটিতে অপরিকল্পিত বর্জ্য অপসারণে সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন: কবিরহাটে সেতুমন্ত্রীর ১২হাজার শীতবস্ত্র বিতরণ

সংবাদ সম্মেলনে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা