ছবি : সংগৃহিত
সারাদেশ
খোর্দ্দকোমরপুর-সাদেকপুর

গাইবান্ধায় সংস্কারের অভাবে রাস্তায় ভোগান্তি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বাজার থেকে তুলশীঘাট সাদেকপুর পাকা সড়কটি সংস্কারের অভাবে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন : ফেনীতে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মিলন মেলা

রাস্তার কার্পেটিং, ইট ও খোয়া সরে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত। এসব গর্তে রিক্সা, ভ্যান ও ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট বাজার থেকে খোর্দ্দকোমরপুর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে খোর্দ্দকোমরপুর গাছুর বাজার থেকে সাদেকপুর বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

আরও পড়ুন : নার্সিং ইনস্টিটিউটকে সহায়তা প্রদান

সড়কের দুই ধারে রয়েছে পাড়বিহীন অনেকগুলো পুকুর। এতে করে সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ রাস্তা দিয়ে খোর্দ্দকোমরপুর, ভাতগ্রাম ও ইদিলপুর ইউনিয়নর কয়েক হাজার মানুষ ও ছোট বড় যানবাহন চলাচল করে।

এলাকায় রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আগামী বর্ষা মৌসুম আসার পূর্বে রাস্তাটি মেরামত করা না হলে জনগণের ভোগান্তি আরও বাড়বে।

আরও পড়ুন : কক্সবাজারে শুরু হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মিনহাজুল ইসলাম বলেন, সড়কটি সাদুল্লাপুর উপজেলায় কিছু অংশ আর বাকিটা সদর উপজেলার আওতায়। সাদুল্লাপুর উপজেলা অংশের জন্য শিগগিরই দরপত্র আহবান করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা