সারাদেশ

উলিপুরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্বাস্থ্য কমপ্লেক্সের এক শ্রেণির অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এ কাজ চলছে দীর্ঘদিন থেকে। রুই, কার্পু মাছের পরিবর্তে পাঙ্গাস মাছ ও মালভোগ করার পরিবর্তে মনুয়া কলা (চিনি চম্পা), চিকন চালের পরিবর্তে মোটা চালের ভাত রোগীদের সরবরাহ করা হয়। একজন রোগীর জন্য প্রতিদিন খাবারের ১৭৫ টাকা বরাদ্দ থাকলেও নিম্নমানের খাবার সরবরাহ করায় তা মুখে নিতে পারেন না রোগীরা।

আরও পড়ুন: তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দরপত্র অনুযায়ী একজন রোগীর জন্য প্রতিদিন সকালে ১টি রুটি, ১টি মালভোগ কলা, ১টি ডিম ও ২৫ গ্রাম চিনির জন্য মোট ৩৬ টাকা ২৫ পয়সার বরাদ্দ রয়েছে। এছাড়া দুপুর ও রাতে চিকন চালের ভাত, কার্ফিউ, রুই মাছ, খাঁসি বা ব্রয়লার মুরগির মাংস, মুগ ডাল, ফুলকপি, গোল আলু, সীম, পটলসহ সর্বমোট ১৭৫ টাকার বরাদ্দ রয়েছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় ৬ বছর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহ করে আসছেন উপজেলা আওয়ামীলীগের নেতা (দপ্তর সম্পাদক) শাহীনুর আলমগীরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স অন্বেষা ট্রেডার্স। নির্ধারিত মেন্যু ও মান অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ না করে নিম্নমানের খাবার সরবরাহ করার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।

সরেজমিন সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, দুপুরে ভর্তিকৃত রোগীদের খাবার দিচ্ছেন মমতাজ নামের একজন নারী। দুপুরের খাবারে রয়েছে পাঙ্গাস মাছের তরকারি ও মোটা চালের ভাত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬

তিনি বলেন, শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার মাংসের তরকারি দেয়া হয়। এছাড়া অন্যান্য দিন মাছ দেয়া হয়। ঠিকাদারের লোক আমাকে যা এনে দেয়, আমি তাই রান্না করে সরবরাহ করি। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা রোগী ফুলবাবু (৫০), বাবলু মিয়া (৪০), আবুল কাশেম (৫১) জানান, সকালে চিড়া, ১টি ডিম ও ১টি মনুয়া কলা (চিনি চম্পা) দেয়া হয়। দুপুরে বড় বড় আলুর তরকারির সাথে পাঙ্গাস মাছ ও মোটা চালের ভাত। তারা বলেন, তরকারিতে মাছের গন্ধ লেগেই থাকে। ডাল ও ভাজির ব্যবস্থা থাকলে ভালো হত। আর যে মোটা চালের ভাত দেয়া হয় তা অনেকেই খেতে পারেন না। খাবারের মান খুবই নিম্নমানের। তাই অনেকেই হাসপাতালের খাবার না নিয়ে বাহির থেকে খাবার কিনে আনেন। দুপুরে ও রাতে একই খাবার দেয়া হয়। মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা মমতাজ বেগম বলেন, এতো মোটা চালের ভাত খাওয়া খুবই কষ্টকর। তরকারি মান খুবই খারাপ। ৫ দিন থেকে ভর্তি রয়েছি। একদিন ব্রয়লার মুরগীর মাংস দেয়া হয়েছে। অন্যান্য দিনগুলোতে শুধু পাঙ্গাস মাছ।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহকারী ঠিকাদার ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহীনুর আলমগীর জানান, হাসপাতালে কি খাবার দেয়া হচ্ছে তা আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

কাঁচা বাজার, মাছ, মাংস ক্রয়কারী মোখলেছুর রহমান দিপু বলেন, আমি ঠিকাদার আলমের কর্মচারী আমি সব রকমের বাজারই করি।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেশকাতুল আবেদ বলেন, হাসপাতালের খাবার সরবরাহ নিয়ে প্রশ্ন থাকায় বিষয়টি দেখাশুনার জন্য আরএমও (আবাসিক কর্মকর্তা) কে দায়িত্ব দেয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) মাঈদুল ইসলাম রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার বিষয়টি স্বীকার করে বলেন, নি¤œ মানের খাবার সরবরাহের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা