সারাদেশ

স্ত্রী থেকে রক্ষা পেতে স্বামীর সংবাদ সম্মেলন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : স্ত্রী শেফালী দাস ওরফে আমেনা আক্তার ও তার সহযোগীদের হাত থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন আমেনার স্বামী অপুর্ব কুমার পাল ওরফে আবদুল্লাহ আল মঈন। এরা দুজনেই নও মুসলিম। স্বামী অপূর্ব কুমার পাল রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের স্বপন কুমার পালের ছেলে। স্ত্রী পরকীয়ায় আসক্ত এবং স্ত্রীর সহযোগিরা তাকে নানাভাবে হয়রানি করছে এমন অভিযোগে মঙ্গলবার বেলা ১২ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলন করেন মঈন।

আরও পড়ুন: ভূতের রূপ নিয়েই আসে

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঈন বলেন, বিগত ২০১৫ সালে একই গ্রামের সুধির দাসের কন্যা শেফালী দাসকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করি। আমাদের সংসারে ৬ ও ৩ বছরের দুটি পুত্র সন্তানের জন্ম হয়। এরমধ্যে কয়েক বছর পূর্বে আমরা ইসলামের প্রতি আকৃষ্টি হয়ে দুজনেই ইসলাম ধর্ম গ্রহন করে আমার নাম আবদুল্লাহ আল মইন ও শেফালির নাম আমেনা আক্তার রাখি। বছর খানেক ধরে আমার স্ত্রী জনৈক রিয়াজ উদ্দিন হাওলাদারের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং আমার আপত্তিসত্বেও শুক্তাগড় গ্রামের কবিরখান, আরিফ মাতুব্বর সহ কতিপয় পরিবারের সাথে ঘনিষ্টতা গড়ে তোলে। আমার স্ত্রীকে এ পথ থেকে বিরত থাকতে অনুরোধ করে অনেক বুঝানোর চেষ্টা চালালেও সে আমার সাথে সংসার করতে অনিহা প্রকাশ করে।

৩১ অক্টোবর সকাল ৮টার দিকে আমেনা তার প্রেমিক ও সহযোগীদের নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার ঘরের আলমারীতে রাখা নগদ টাকা, স্বর্নালংকার ও ৩ বছর বয়সের শিশু পুত্রকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি গত ৭নভেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করি। এরই ধানাবাহিকতায় আমার স্ত্রী ও তার সহযোগীরা গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় কাল্পনিক হামলা-মারধরের নাটক সাজিয়ে আমেনাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন: সর্বত্র পাহারা দেওয়ার নির্দেশ

আমি আমার স্ত্রী ও তার সহযোগি আরিফ মাতুব্বর ও রিয়াজ উদ্দিনের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষন করছি।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা