রাজনীতি

ভূতের রূপ নিয়েই আসে

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশের স্বাধীনতাই চায়নি তারা এ দেশের উন্নয়ন কখনোই দেখবে না। মানুষ সামনের দিকে আগায়, বিএনপি ক্ষমতায় আসলে পেছনে যায়, ভূতের মতো। তারা মনে হয়-ভূতের রূপ নিয়েই আসে আমাদের দেশে।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

মঙ্গলবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন তিনি এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের মর্যাদার আসনে নিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ হারিয়েছিল উন্নয়নের সম্ভাবনা। মানুষ শোষিত-বঞ্চিত হয়েছিল। যারা ক্ষমতা দখল করেছিল। জনগণের কোনো অধিকার বিএনপি-জায়াতের সময় ছিল না।

মানুষের ভোট চুরি করলে মানুষ ছেড়ে দেয় না-এটা খালেদা জিয়ার মনে থাকা উচিত। আমাদের অপবাদ দেওয়া হয়-ভোট চুরির। আমরা ভোট চুরি করতে যাবো কেনো? জনগণ স্বতঃফূর্তভাবে আমাদের ভোট দেয়। ভোটচুরি, ভোট কারচুপির এ কালচার কে দিয়েছে? জিয়াউর রহমান। হ্যা, না ভোট দিয়ে জনগণের ভোট ছিনিয়ে নিয়েছে। না ব্যালট পাওয়া যায়নি। সব হ্যাঁ ভোট ছিল।

ছাত্রলীগের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থাকে, তাদের ধন্যবাদ জানাই। করোনায় যখন বাবা-মায়ের মৃত্যুতে ভাইবোন পর্যন্ত মরদেহ ফেলে চলে যেত বা আক্রান্ত হলে ছেড়ে চলে যেত-তখন তাদের পাশে ছিল ছাত্রলীগ। তাদের চিকিৎসা দেওয়া, খাদ্যের ব্যবস্থা করার কাজটি করেছে ছাত্রলীগের নেতারা। সিলেটের বন্যার দুঃসময়ে মানুষের পাশেও ছিল এ ছাত্রলীগ।

আরও পড়ুন: জামিন পেলেন হাজী সেলিম

ওই দুর্গম এলাকায়ও তারা ছুটে গেছে, মানেুষের পাশে থেকেছে। কৃষকের ধান কাটায়ও অগ্রবর্তী ছিল ছাত্রলীগ। আমার নির্দেশ মতো সবার আগে তারা কৃষকের ধান কেটে দিয়েছে। পরে কৃষকলীগ স্বেচ্ছাসেবকলীগসহ অনেকেই মাঠে নেমেছে। তবে ছাত্রলীগই আগে নেমেছে। সব সময় ছাত্রলীগ অগ্রসেনা। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা