ফেনীতে স্টার লাইন ফ্রুটস কমপ্লেক্স উদ্বোধন
সারাদেশ

ফেনীতে স্টার লাইন ফ্রুটস কমপ্লেক্স উদ্বোধন

ফেনী প্রতিনিধি : দেশের স্বনামধন্য স্টার লাইন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ সর্ববৃহৎ স্টার লাইন ফ্রুটস কমপ্লেক্স এন্ড কোল্ড স্টোরেজ এর উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন : সন্ত্রাসী দিয়ে দোকান দখলের অভিযোগ

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে নামফলক উম্মোচন ও ফিতা কাটার মধ্য দিয়ে এই শিল্প প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এসময় স্টার লাইন গ্রুপের কর্ণধার হাজী আলাউদ্দিন ও ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ছাড়াও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, সহ-সভাপতি ফরিদ উদ্দিন খান পাঠান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল করিম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কেবিএম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, নাসির উদ্দিন খান, আমির হোসেন বাহার, সাইফুর রহমান, বাহার উদ্দিন, খালেদ খান, ব্যবসায়ী কামরুজ চৌধুরী, মামুন চৌধুরী, বোরহান উদ্দিন বাচ্চু, নিজাম উদ্দিন ভূঞা, হানিফ কিরণ, মহিপাল ফল আড়ৎদার সমিতির সভাপতি আবদুল মতিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিপুল সংখ্যক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সভাপতি মাদু ও সাধারণ সম্পাদক রেজা

স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন জানান, দেশের বৃহত্তম এই ফল মার্কেটে ২শ ৫০টি দোকান রয়েছে। এতে পঁাচ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। লেনদেনের সুবিধার জন্য পাশেই রয়েছে ব্যাংক।

একইসাথে ফেনীর বাইরের পাইকারদের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। স্টার লাইন গ্রুপের নিজস্ব সিকিউরিটির সার্বক্ষনিক নজরদারী থাকবে।

আরও পড়ুন : ২৬ নভেম্বর থেকে সারাদেশে নৌ-যান ধর্মঘট

পঁচনশীল দ্রব্য ফলের পচন ঠেকাতে ৭ একর জুড়ে প্রতিষ্ঠিত এ মার্কেটে রয়েছে ৫টি কোল্ড স্টোরেজ। ফেনীতে স্টার লাইন গ্রুপের উদ্যোগে প্রতিষ্ঠিত এই মার্কেট উদ্বোধনের মধ্য দিয়ে দেশের ফল ব্যবসায়ীদের জন্য নবযুগের সূচনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা