সারাদেশ

ক্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে ক্রেনের ধাক্কায় ক্লিংকার বোঝাই জাহাজের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আজিম (৩০)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আরও ‍পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

নিহত শ্রমিক নূর সাকিয়া-১ নামে জাহাজের ইঞ্জিন চালাতো। সে নড়াইলের কড়াবাড়িয়া গ্রামের মো. রজব শিকদারের ছেলে।

নূর সাকিয়া-১ জাহাজের মাষ্টার মো. ফারুক জানান, মুক্তারপুর এলাকার শীতলক্ষা নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরীর ক্রেনের মাধ্যমে নূর সাকিয়া-১ নামে জাহাজ থেকে ক্লিংকার নামানো হচ্ছিলো।

আরও ‍পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

এ সময় আকস্মিক জাহাজের গ্রিজার তথা ইঞ্জিন অপারেটর আজিমের মাথায় ক্রেনের ধাক্কা লাগে। তাৎক্ষনিক ভাবে সিমেন্ট ফ্যাক্টরী কর্তৃপক্ষ তাকে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষনা করেন।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির এসআই রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই ওই শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের লোকজন নারায়নগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশের ওই এসআই দাবী করেন শাহ সিমেন্ট ফ্যাক্টরী থেকে দুর্ঘটনার কথা জানানো হয়নি পুলিশকে।

আরও ‍পড়ুন: যে কারও সঙ্গে কাজ করব

শাহ সিমেন্ট কারখানার জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে, তিনি এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা