নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
সারাদেশ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এ সময় তার থেকে ১টি ওয়ান সুটারগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : কেশবপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

গ্রেফতারকৃত মো.নজরুল ইসলাম জুয়েল (২৮) উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের রামাশ্বাপুর এলাকার ছোট শিব নারায়ণপুর গ্রামের মো.ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ১২ নভেম্বর রাতে জেলার বেগমগঞ্জের ৩নং জীরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের আব্দুল্ল্যাহ ব্রিক ফিল্ডের সংলগ্ন নোয়াখালী টু লক্ষ্মীপুর গামী মহাসড়কের অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো.নজরুল ইসলাম জুয়েল কে গ্রেফতার করে।

এ সময় তার কাছে থাকা ১টি দেশীয় ওয়ান সুটারগান, ১টি কার্তুজ ও ১টি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মূত্যু

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

আরও পড়ুন : টেকনাফের সেই জিসান অস্ত্রসহ আটক

র‍্যাব-১১ সিপিসি-৩ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা