সারাদেশ
পাবনা জেলা পরিষদ 

গাছ কেটে সাবাড়, ফার্নিচার বানিয়ে হরিলুট

পাবনা প্রতিনিধি: কোন প্রকার নীতিমালা ও আইন তোয়াক্কা না করেই পাবনা জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সড়ক ও ডাকবাংলোর মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। নিজেদের খেয়াল-খুশিতে এইসব গাছ কাটতে বনবিভাগসহ সংশ্লিষ্ট করোর অনুমতিও নেয়া হয়নি। বহু বছরের পুরনো এইসব গাছের কাঠ দিয়ে বিভিন্ন উপজেলাস্থ জেলা পরিষদের ডাক বাংলোর ফার্নিচার তৈরি করা হচ্ছে। এছাড়াও এই সব ফার্নিচারের কিছু অংশ বিভিন্ন প্রভাবশালী মহল ও কর্মকর্তাদের বাড়িতেও দেয়া হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: আ’লীগকে নাকি তাড়িয়ে দেবে বিএনপি

বুধবার (২৬ অক্টোবর) সরেজমিন গিয়ে দেখা গেছে, পাবনা শহরের নূরপুরস্থ জেলা পরিষদের ভেতরে গাছ কাটছেন কাঠুরিয়ারা। গাছগুলো খণ্ড খণ্ড করে দ্রুতই সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কাছগুলো কাটার পরপরই ভেকুর সাহায্যে মাটি দিয়ে স্থানগুলো ঢেকে দেয়া হচ্ছে। গাছগুলোর করাত কলে নিয়ে কাঠ তৈরির পরে সেই কাঠগুলো বিভিন্ন ডাকবাংলােতে মিস্ত্রি দিয়ে তৈরি করা হচ্ছে ফার্নিচার।

ডাক বাংলোর কেয়ারটেকার ও মিস্ত্রির সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যেই জেলার বেড়া, সাঁথিয়া, ঈশ্বরদী ও চাটমোহর ডাক বাংলোতে অন্তত ৬০-৭০টি খাট, ৩০-৪০টা দরজা, ৪০-৬০টি আলমারিসহ বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়েছে। এগুলো তৈরি করতে অন্তত অর্ধশতাধিক গাছ লেগেছে।

আরও পড়ুন: সৌদিতে ২৪ গৃহকর্মী উদ্ধার

বন বিভাগসহ সংশ্লিষ্টদের তথ্য মতে, আইন অনুযায়ী উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনে কোনও সরকারি প্রতিষ্ঠানের ঝড়ে পড়া, ঝুঁকিপূর্ণ, পুরনো কাছ কেটে ফেলার প্রয়োজন হলে জেলা প্রশাসকের সমন্বয়ে কমিটি হবে। তাদের অনুমতির পর বন বিভাগকে মূল্য নির্ধারণের চিঠি পাঠানো হবে, বনবিভাগ সরেজমিন যাচাই-বাছাই করে গাছগুলোর মার্কিং ও মূল্য নির্ধারণ করে দেবে। পরে টেন্ডার ও নিলামসহ আনুসঙ্গিক নীতিমালা মেনে গাছগুলো কাঠতে হবে। কিন্তু জেলা পরিষদের এই গাছগুলো কাটতে কোনও নীতিমালা মানা হয়নি।

পরিষদের গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও কাটাসহ যাবতীয় বিষয়ে দেখভালের দায়িত্বে রয়েছেন পরিষদের সার্ভেয়ার মো. রিয়াজুল ইসলাম। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘বনবিভাগের অনুমতি, উন্নয়ন সমন্বয় কমিটির রেজুলেশন ও পেপার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমেই কাটা হয়েছে। কিন্তু যেগুলো মরাধরা বা পড়েছিল সেইগুলো বিনা টেন্ডারে কেটে রাখা আছে। কিন্তু ফার্নিচার কোন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সে সম্পর্কে আমি জানি না, আমার উর্ধ্বতন কর্মকর্তা বলতে পারবেন।’

আরও পড়ুন: জেলেনস্কিকে সুনাকের ফোন

বিষয়টি স্বীকার করে পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) কাজী আতিয়ুর রহমান বলেন, ‘কিছু কাঠ নষ্ট হয়ে পড়ে থাকায় সেগুলো কাটা হয়েছে। কোন খাড়া গাছ কাটা হয়নি। এ জন্য পরিষদের চেয়ারম্যান ও জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছিল। কিন্তু টেন্ডার করলে অন্যরা লাভবান হয়, এ জন্য টেন্ডার করা হয়নি। তবে তিনি গাছ দিয়ে বানানো ফার্নিচারের অংশ প্রভাবশালী মহল ও কর্মকর্তাদের বাড়িতে যাওয়ার বিষয়টি নাকচ করে দেন তিনি।

এ বিষয়ে সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, ‘আমরা শুধু গাছের মূল্য নির্ধারণ করে দেই, বাকিটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করে। জেলা পরিষদের গাছ কাটার বিষয়টি জানি না, আপনাদের কাছে থেকে প্রথম শুনলাম। চিঠি আসলে তো আমি জানতাম।’

আরও পড়ুন: দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ

এ বিষয়ে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘আমি কিছু জানি না। আপনি এই বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসা‌ করেন উনি বিস্তারিত বলতে পারবেন। গাছকাটা প্রশ্নে আমি কোনও ফাইলে সই-স্বাক্ষরও করিনি, কিছু জানিও না। আমি এইসবের ভেতরে নাই।’

এ ব্যাপারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, ‘এমন সংবাদে প্রধান নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। পরে আমি নিজেই সরেজমিনে জেলা পরিষদের ডাক বাংলোতে গিয়ে দেখেছি, সেখানে কিছু গাছকাটা হয়েছে। ডাক বাংলোর কেয়ারটেকারকে জোরালোভাবে জিজ্ঞাসা করাই সেও স্বীকার করলো।’

আরও পড়ুন: জামায়াতে ইসলামীর নতুন দল গঠন

তিনি আরও বলেন, ‘এই ধরনের যারা দুর্নীতি করছে, সুযোগ-সুবিধা নিয়েছে তাদের প্রতিহত করবো এবং জেলা পরিষদের সুফলটা একেবারে গ্রাম ও তৃণমূল পর্যায়ে পৌঁছেয়ে দিব ইনশাআল্লাহ। এ জন্য আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করবো।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা