সারাদেশ

কফিনে গাঁজা!, বরিশালে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া রোগীর জন্য কিনে আনা কফিনের মধ্য থেকে গাঁজা পাওয়া গেছে।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত সোয়া তিনটার দিকে কফিনের মধ্যে কাগজে মোড়ানো ২১ পুড়িয়া গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি জানান, করোনা ওয়ার্ডে মারা যাওয়া ব্যক্তির ছেলে সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করে কফিনের মধ্যে গাঁজা দেখতে পাওয়ার তথ্য জানালে এসআই মিজানুর রহমান তা জব্দ করেন।

এসআই মিজান বলেন, ‘গাঁজার মালিক কে তা শনাক্ত করা যায়নি। যার দোকান থেকে কফিন কেনা হয়েছে, যিনি কিনেছেন এবং ওই রাতেই উপস্থিত লোকজনের বক্তব্য নেওয়া হয়েছে। এখনো তদন্ত করে দেখছি।’ তবে এখনো এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের তুলাতলা গ্রামের কাঠমিস্ত্রী আব্দুল হালিম শনিবার (১৯ জুলাই) রাত আড়াইটার দিকে শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। করেন। হালিমের ছেলে সোহাগ বলেন, ‘ওয়ার্ডে কর্মরত আবুল খায়েরকে তার চাহিদামতো আড়াই হাজার টাকা দিয়ে দিলে রাত তিনটার দিকে তিনি কফিন নিয়ে আসেন। আমার মা ও আমি আব্বার মরদেহ নিয়ে নিচে নেমে কফিনে রাখতে গিয়ে দেখি, কফিনের মধ্যে কাগজের একটি পোটলা পড়ে আছে। আবুল খায়ের ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার লিটনসহ উপস্থিত সবার সামনে সেই পোটলা খুলে দেখি, তাতে গাঁজা রয়েছে।’

কফিন বিক্রেতা বাদশা বলেন, ‘পুলিশ জানিয়েছে, আমার বিক্রি করা কফিন থেকে গাঁজা জব্দ করা হয়েছে। কিন্তু কিভাবে কফিনের মধ্যে গাঁজা এলো, তা বলতে পারছি না।’

হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি জাকির হোসেন কফিন ব্যবসার আড়ালে অন্য কিছু হচ্ছে কি না তা তদন্তের দাবি জানান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান...

১৭ সচিব রদবদল

সরকার ১২ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ ৫ সচিবকে জনপ্রশাসন মন্ত্র...

৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ। ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রে...

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে...

পারস্য উপসাগর অবরুদ্ধের হুঁশিয়ারি ইরানের

ইরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, দেশটির উপকূল বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের হামলা চা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা