বরগুনায় জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা
সারাদেশ

বরগুনায় জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

মো: সানাউল্লাহ, বরগুনা : বরগুনার জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান সহ ৩ জনের বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা হয়েছে।

আরও পড়ুন : এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

আদালত সূত্রে জানা যায়, রোববার (১১ সেপ্টেম্বর) সকালে বরগুনার সহকারী জেলা জজ আদালতে মামলাটি করেন নজরুল ইসলাম সড়কের ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম।

মামলাটি আমলে নিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দেয়া জন্য সোকাস সহ মূল নথি তলব করেছেন বিচারক। মামলার অন্য বিবাদীরা হলেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাওসার উদ্দিন ও এসিল্যান্ড নিজাম উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা শহরের এস এ অথবা আর এস খতিয়ানে রেকডভূক্ত ৩২ একর জমি খাশ খতিয়ানে নিয়ে একশনা বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন । এজন্য তারা আদালত এবং ভূমি অফিসে বেশ কয়েকটি মামলা দিয়েছে স্থানীয় জমির মালিকদের বিরুদ্ধে যারা ৭০ থেকে ১০০ বছর ধরে জমিতে বসবাস করছে। তাদের রেকড বাতিল করে শহরের সকল জমি খাশ খতিয়ান করার জন্য ভূমি অফিসে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক।

আরও পড়ুন : ফের বাড়ল তেলের দাম

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শহরের জমির মালিক গোলাম সরোয়ার টুকু বলেন, এটা প্রশাসনের এক ধরনের স্বেচ্ছাচারিতা। এভাবে ডিসি কতৃক ব্যবসায়ীদের মামলা দিয়ে হয়রানির কারনে ইতিমধ্যে একজন ব্যবসায়ীর মা স্ট্রোক করেছেন তিনি এখন মৃত্যু পথযাত্রী।

তিনি আরও বলেন,বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, ইউএনও সদর কাওসার উদ্দিন ও এসি ল্যান্ড মোঃ নিজাম উদ্দিন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য সুকৌশলে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বরগুনা জেলা শহরের সকল স্থাপনা ঘরবাড়ি মার্কেট দোকানপাট এসএ খতিয়ান ও ১৯৬২ সাল হতে দখলীয় সৃজিত খতিয়ানের ভুমির মালিকদের ১ নং খাস খতিয়ানে নেয়ার জন্য গোটা শহরের ৩২ একর ভুমি খাস খতিয়ানভুক্ত করার জন্য জনসাধারণকে নোটিশ দিচ্ছে এবং কিছু মামলা করেছে।

আরও পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে

নির্বাচনের পূর্বে এইসব কর্মকান্ড সরকারী চেয়ারে বসে অপকৌশলে সরকার বিরোধী উস্কানি মূলক কাজ, এতে করে মানুষ ধীরে ধীরে সরকারের প্রতি অতিষ্ঠ হচ্ছে। তার কারন ৬০- ৭০ বছর যাবত নির্বিঘ্নে খাজনা কর পরিশোধ করে যারা বসবাস ও ব্যবসা করছেন তাদের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা অবিচার। এটা শেখ হাসিনার সরকারের আদর্শে যায় না।

এ বিষয়ে বরগুনার সহকারী কমিশনার নিজাম উদ্দি বলেন, ৩২ একর ভূমি খাস খতিয়ানে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সবাইকেই একে এক নোটিশ দেয়া হবে। আমার এখানে শুনানী হবে পরে কেউ ক্ষুদ্ধ হলে এডিসি রাজস্ব অফিসে শুনানী করতে পারবেন। এরপরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শুনানী হবে সেখান থেকে ভূমি কমিশনেও যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ক্ষোভ ও বিরোধ থেকে লিটন খুন

আদালতে মামলা প্রসঙ্গে তিনি বলেন, আদালত আমাদের যে নির্দেশনা দিবেন তা আমাদের মানতে হবে। আদালত স্থগিত করলে আমরা প্রক্রিয়া বন্ধ রাখবো।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আদলত থেকে এখনো কোনো নোটিশ পাইনি আদালত আমাকে নোটিশ দিলে আদালতের মাধ্যমে আমি তার জবাব দিব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা