গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে ২৫ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশের একটি দল। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জুয়েল খান (৩৬) ও আব্দুল কুদ্দুস (২৩)।

আরও পড়ুন: ফের বেড়েছে ডিমের দাম

শুক্রবার গ্রেফতারকৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত জুয়েল খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মনপুর গ্রামের সাত্তার খানের ছেলে। তিনি উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বিশ্বাসপুর গ্রামের আক্তার মোল্যার বাড়ি ভাড়া থাকেন। পার্শ্ববর্তী সালথা উপজেলায় তার শ্বশুরবাড়ি। ধৃত অপর আসামী আব্দুল কুদ্দুস বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে।

অভিযানে অংশগ্রহণকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক উত্তম কুমার সেন জানান, বৃহস্পতিবার রাতে নিয়মিত টহল দিচ্ছিলেন তিনি ও বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেঁচাকেনার খবর পেয়ে পুলিশ সদস্যরা উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামে অভিযান চালান। এ সময় শুকুর মিয়ার ইটভাটার পশ্চিমপাশে আক্তার মোল্যার বাড়ির উত্তর পাশের কাঁচা রাস্তার উপর থেকে ২৫ কেজি গাঁজাসহ জুয়েল খান ও আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। যার বাজার মুল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা। এ সময় আটককৃতদের নিকট থেকে গাঁজা বিক্রির ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন রাজা চার্লস

এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন ইসলাম বাদি হয়ে জুয়েল খান, আব্দুল কুদ্দুস ও পলাতক একজনকে আসামী করে বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় মাদকদ্রব্য গাজাঁ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার শাস্তিযোগ্য অপরাধে মামলা করেন।

ওই মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজাঁ উদ্ধারের ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা