বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা
সারাদেশ

বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা

নোয়াখালী প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশ ও জাতি কলংক মুক্ত হয়েছে। এ শোককে শক্তিতে রুপান্তর করে সকল দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবন্ধভাবে রুখে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সোমবার (২২ আগস্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিলের রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শোক সভায় অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : চা-শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

তিনি বলেন, নির্বাচন এলে বিএনপি,জামায়াত নানা মুখি ষড়যন্ত্র চালায়। এ সময় দেশের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মিদের মাঝে ঐক্যের বিকল্প কিছু নেই।

এ সময় তিনি দলীয় নেতাকর্মিদের সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন : ৭ মামলায় জাহাঙ্গীর আলমের জামিন

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আহসান হাবিব সমির, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা