জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন
সারাদেশ
গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন

জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : টি–টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

শনিবার (১৩ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শোক সভায় প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মুফতি জোবায়ের আহম্মেদ, বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল হাসান, আলহাজ হেলাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হোসেন আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশ ও জাতি মুক্তি দিয়েছেন যেমন তেমনি ধর্মের সঠিক চর্চার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক । “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করে গেছেন, যার জন্য আজ আমরা গর্ব করতে পারি সকল বাঙ্গালী ।

আরও পড়ুন : সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

সভা শেষে ৭৫’র ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সকল শাহাদাৎ বরণ কারিদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা