উলিপুরে তিস্তা নদীতে ডুবে দিনমজুরের মৃত্যু
সারাদেশ

উলিপুরে তিস্তা নদীতে ডুবে দিনমজুরের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ডুবে এক দিনমজুরের করুন মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মহুবর রহমান (৫৮)।

আরও পড়ুন : ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের নির্দেশ

মঙ্গলবার (২ আগষ্ট) সকাল সাতটার দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের লাল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটনা।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দক্ষিণ দলদলিয়া লাল মসজিদ এলাকার নবুর উদ্দিনের পুত্র মহুবর রহমান পেশায় একজন দিনমজুর।

মঙ্গলবার সকালে পাট ধোয়ার কাজের জন্য বেরিয়ে পড়েন তিনি। এসময় তিস্তা নদী পাড়ি দিতে গিয়ে স্রো‌তের কবলে পড়ে ডুবে যান। পরে আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসলে, গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : অস্ত্রে নয় স্বাস্থ্যে বিনিয়োগ করুন

প্রত্যক্ষদর্শি চাঁদ পারভেজ বলেন, সকালে মহুবর পাট ধোয়ার কাজে চরে যাওয়ার জন্য নদী পাড়ি দিতে গিয়ে স্রো‌তের কবলে ডুবে যায়। পরে আমরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে আসি।

উ‌লিপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ইম‌তিয়াজ ক‌বির বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা