সারাদেশ

হিরোইনসহ যুবক গ্রেফতার

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহে গৌরীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবককে ৮০ গ্রাম হিরোইনসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

সোমবার (১ আগস্ট) গৌরীপুর পৌরসভার বাড়িওয়ালাপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

জানা গেছে, সাইদুল ইসলাম রনি (৩০) ওই এলাকার মৃত হাবিবুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা রয়েছে দুটি এবং মাদকের একাধিক মামলায় সে জামিনে আছে।

আরও পড়ুন: আয়মান আল-জাওয়াহিরি নিহত

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান, অভিযানকালে সাইদুল ইসলাম রনি তার নিজ বাসায় মাদক সেবন করছিল। এ সময় বাচ্চার খেলনার সাথে স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৮০ গ্রামসহ তাকে আটক করা হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম ও তার দল।

তিনি আরও বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিধান মতে ২৫ গ্রামের উপর হিরোইন রাখার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। ৮০ গ্রাম হিরোইনসহ আটকের ঘটনা মোবাইল কোর্টে বিচার্য নয়, এ কারণে নিয়মিত মামলার জন্য রনিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে টাইগাররা

গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, বাড়িওয়ালাপাড়ায় জনৈক হাবিবুল ইসলামের ঘরে মাদক সেবন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রনিকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হিরোইন, ২০ হাজার টাকা, মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা