সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচার দাবি
সারাদেশ

সুবর্ণচরে গৃহবধূ হত্যার বিচার দাবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে রুনা (২৯) নামে গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।

আরও পড়ুন : বিএনপি হতাশাবাদী রাজনৈতিক শক্তি

শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত গৃহবধুর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় নিহতের মা ছকিনা খাতুন দাবি করেন, গত ১৫ জুলাই রাতে তার একমাত্র মেয়ে তিন সন্তানের জননী তাছলিমা বেগম রুনাকে হত্যা করে একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে তার স্বামী ইসমাইল হোসেন এবং তাছলিমার শ্বশুর মো.আবুল খায়ের মোল্লা ও শাশুড়ি শেফালী বেগম।

এসময় তিনি ঘাতক স্বামী ইসমাইল হোসেনের ফাঁসি ও তার বাবা, মাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার বিচার দাবি জানান।

আরও পড়ুন : চুক্তি করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন

প্রসঙ্গত, গত ১৫ জুলাই ভোরে অভিযুক্ত ইসমাইলের বাড়ির পেছনে একটি গাছের সাথে তাছলিমার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী।

পরে সংবাদ পেয়ে চরজব্বর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় নিহতের স্বামী ইসমাইলকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা