কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সারাদেশ

সৈকতে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে গিয়ে তানভিরুল হক তানিম(১৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করেছে লাইফ গার্ড ও বীচ কর্মীরা।

আরও পড়ুন : ঈদে মানতে হবে ১২ নির্দেশনা

সোমবার (৪জুলাই) বিকেল ৪টার দিকে লাবণী পয়েন্ট এই ঘটনা ঘটে।

সাগরের পানিতে ডুবে নিহত শিক্ষার্থী হলেন, সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। জীবিত উদ্ধার হাওয়া নাম মাহিম। সেই একই এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

আরও পড়ুন : ১২ মৃত্যুতে ফের আতঙ্কে দেশ!

মৃত্যু হওয়া কলেজ ছাত্রের বন্ধুদের বরাতে তিনি বলেন, দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে স্কুল পড়ুয়া বন্ধুরা মিলে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। গোসলের এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে। পরে চিৎকার করলে লাইফ গাট কর্মীরা গিয়ে উদ্ধার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, লাইফ কর্মীরা খবর পেয়ে তাৎক্ষণিক জেটস্কি ও রেসকিউ বোট নিয়ে একজনকে উদ্ধার করলেও অপরজনের খোঁজ পাননি। সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন : বন্যায় মৃত্যু বেড়ে ১০৭

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, সকালে সাগরে গোসলে ভেসে যাওয়া মুমূর্ষু অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনের পথিমধ্যেই মৃত্যু হয়। নিহতের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা