হবিগঞ্জে শিশু ধর্ষণ, একজনের স্বীকারোক্তি
সারাদেশ

হবিগঞ্জে শিশু ধর্ষণ, একজনের স্বীকারোক্তি

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সদর উপজেলার বামকান্দি গ্রামে আম দেয়ার কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থা শিশুটিকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। উক্ত ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নয়

বুধবার ( ১৮ মে ) বিকেলে গ্রেফতারকৃত আবদাল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, ঘটনার ২ ঘন্টার মধ্যে মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামী আবদাল মিয়াকে (২২) গ্রেফতার করা হয়। তার নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে নিজের দোষ স্বীকার করে বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন : দেশে গমের পর্যাপ্ত মজুত আছে

বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় শিশুটির বাবা দুলাল মিয়া বাদি হয়ে সদর থানায় ৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

শিশুটির পরিবার ও পুলিশ জানায়, সদর উপজেলার ধল গ্রামের দুলাল মিয়ার মেয়ে মঙ্গলবার ( ১৭ মে ) সকালে ঘুম থেকে ওঠে ঘরের বাইরে এলে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আবদাল মিয়া (২২) তাকে আম দেয়ার কথা বলে পার্শবর্তী বামকান্দি গ্রামে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে আবদাল ও তার সঙ্গীরা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তারা তাকে ছেড়ে দেয়।

আরও পড়ুন : ভারতের গুজরাটে দেয়াল ধসে নিহত ১২

অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে সে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। দুপুরের দিকে শিশুটির রক্ষকরণ শুরু হলে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরই মামলা দায়ের করেন শিশুটির বাবা দুলাল মিয়া।

এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বামকান্দি গ্রাম থেকে আবদালকে গ্রেফতার করে। সে বুধবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা