সারাদেশ

রুহিয়ায় বিষ প্রয়োগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জমিজমা নিয়ে দ্বন্দের জের ধরে আদম আলী নামে এক কৃষকের এক বিঘা জমির ভুট্টা ক্ষেতে হরোমন (বনমারা বিষ) প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ৪০তম বিসিএসে উত্তীর্ণ ১৯৬৩

এ ব্যাপারে ভুক্তভোগী আদম আলি বুধবার (৩০ মার্চ) বিকেলে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটায় প্রতিপক্ষ।

থানা সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর পাইকারপাড়া গ্রামের আদম আলী ২৫/৩০ বছর আগে ওই গ্রামের ৩৪২২ নম্বর দাগের ২২ শতক জমি কিনে চাষাবাদ করে আসছিলেন। বাবার মৃত্যুর পর ছেলে ফয়জুল হক বিক্রিত জমির দখল না পেয়ে একই গ্রামের লিয়াকত আলীর ছেলে বাবলুর রশিদের নিকট বিক্রি করে দেয়। আর বাবলুর রশিদ ২০০৩ সালের পর হতে ওই জমির দখল নিয়ে মরিয়া হয়ে উঠে এবং আদম আলীর বিরুদ্ধে একর পর এক ইউনিয়ন পরিষদ, থানা ও আদালতে মামলা দায়ের করে প্রতিপক্ষকে হয়রানি করে আসছেন।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন

এদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে বাবলুর রশিদ আদম আলীর লাগানো ভুট্টা ক্ষেতের কতক অংশ দা দিয়ে কেটে দেয় এবং বাকি অংশে বনমারা বিষ প্রয়োগ করে। এতে ভুট্টা গাছের ডালপালা ঝেমড়ে গিয়ে নষ্ট হয়ে যায় এবং প্রায় ২৫ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়। এ অবস্থায় আদম আলী বুধবার বিকেলে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, বিষ প্রয়োগ করে ভুট্টা ক্ষেত নষ্ট করে দেওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূবর্ক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা