আইনি জটিলতায় আটকে আছে বিয়ে- ভাতিজা সোহান (১৬) -প্রতিবেশী চাচী (২৬)
সারাদেশ
আইনি জটিলতায় আটকে আছে বিয়ে

টাঙ্গাইলে ১৬ বছরের ভাতিজার বাড়িতে চাচি

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে বিয়ের দাবিতে কিশোর ভাতিজার বাড়িতে উঠেছেন চাচি। এদিকে আইনি জটিলতায় আটকে রয়েছে বিয়ে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

আলোচিত-সমালোচিত ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া ইউনিয়নের গোসাইবাড়ী কুমুল্লি গ্রামে। সংবাদ পেয়ে শত-শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

বুধবার (৩০ মার্চ) দুপুরে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোসাইবাড়ী কুমুল্লি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সোহান (১৬) প্রতিবেশী সম্পর্কে চাচির (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। গত এক বছর ধরে চলছে চাচি-ভাতিজার নিবিড় এ সম্পর্ক।

আরও পড়ুন : অর্থপাচার বেড়েছে ৮৫ শতাংশ

মঙ্গলবার ( ২৯ মার্চ ) সকালে বিয়ের দাবিতে প্রেমিক ভাতিজার বাড়িতে ওঠেন প্রেমিকা চাচি। এতে বিপাকে পড়েন উভয়ের পরিবার ও এলাকার মাতব্বরেরা।

পরে সন্ধ্যায় কিশোরের বাড়ির উঠানে স্থানীয় ইউপি সদস্য মো. নেছার উদ্দিনের উপস্থিতিতে সালিশি বৈঠক করেন মাতব্বর হেলাল মোল্লাহ, নজু মন্ডলসহ অনেকে।

আরও পড়ুন : কনসার্টে সরকার প্রধান !

বৈঠকে সকলের সামনে চাচি-ভাতিজা দুজনেই বিয়ের দাবি তোলেন। আইনি জটিলতা (মেয়ে বিবাহিতা-ছেলে নাবালক) থাকায় সালিশের সিদ্ধান্তে প্রেমিকা তার স্বামীকে তালাক দেন।

এ বিষয়ে করটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. নেছার উদ্দিন জানান, স্বামীকে তালাকের ব্যবস্থা করিয়ে প্রেমিক সোহাগের বাড়িতে মেয়েটিকে রেখে দিয়েছি। বিয়ের বিষয়ে আইনি জটিলতা থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন : একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান

প্রসঙ্গত, প্রেমিকা প্রতিবেশী চাচীর দাবি তার আসল বয়স ২৩ বছর এবং প্রেমিক সোহানের প্রকৃত বয়স ২০ বছর।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা