সারাদেশ

নোয়াখালীতে ২ জামায়াত কর্মী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে শহর জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত রাতে জেলা শহর মাইজদী থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সুধারাম থানার পুলিশ মাইজদী কৃষারাম পুর গ্রামের কাজী আবদুর রহমানের ছেলে জামায়াত কর্মী নাছির উদ্দিন কে কাজী ভবন থেকে এবং মধুপুর গ্রামের লাল মিয়ার ছেলে জামায়াত কর্মী ইকবাল ফারুককে শহরের আমেনা ভবন থেকে গ্রেফতার করে।

এ দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন ফারুক পুলিশের এ হেন ঘৃণ্য কাজের নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন নিরপরাধ কর্মীদের ঘুম থেকে জাগিয়ে গ্রেফতার করেছে। তারা সকল মামলায় জামিনে আছেন, তাদেরকে গ্রেফতার করে নতুন মামলায় অভিযুক্ত করা হয়। আমরা এ হেন ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের মুক্তি দাবী করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা