সারাদেশ

নোয়াখালীতে গৃহবধূ ও ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পৃথক পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম মোসাম্মৎ পিংকি আক্তার (২০)। তিনি সোনাইমুড়ী উপজেলার ৬নং নাটেশ্বর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির সজিব মিয়ার স্ত্রী।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

সোমবার (২৮ মার্চ) দুপুরের দিকে পুলিশ উপজেলার ঘোষকামতা গ্রামের খাসের বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এর আগে একই দিন সকাল ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পিংকি স্বামীর বাড়ির বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সোমবার ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক মোটর দিয়ে ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিরাজ মাঝি (৪৭) নামের এক ব্যবসায়ীর মারা যায়। মিরাজ মাঝি ওই গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় শান্তিরহাট বাজারে মুদি ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: গর্ভের সন্তানসহ বিপদমুক্ত পরীমনি

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে বাড়ির পাশ্ববর্তী ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যান মিরাজ মাঝি। একপর্যায়ে অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান মিরাজ। পরে স্থানীয়রা তাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা