সারাদেশ

ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর-লুটপাট, আহত ৪

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা পালাক্রমে পাঁচটি বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মারপিটে মহিলাসহ চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৭ মার্চ) দুপুরে উপজেলা ঝালপাজা গ্রামে।

আরও পড়ুন: র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গর্হিত কাজ

এর আগে রবিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঝালপাজা গ্রামের শামছুল হকের ছোট ভাই প্রবাসী রফিকুল ইসলামের ছেলে ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রামিম আহমেদের (১৪) সাথে বুধবার দুপুরে পাশের বারশ্রী গ্রামের নুরুল ইসলামের ছেলে কাউছার, খোকা মিয়ার ছেলে নাঈম, মোস্তফার ছেলে আহাদ ও রতনের ছেলে সাগরসহ কয়েক কিশোরের গোলযোগ হয়। এ সময় উভয়পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপি ইতিহাস বিকৃতির জনক

এরই জের ধরে রোববার (২৭ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বারশ্রী গ্রামের নুরুল ইসলাম, মোফাজ্জল, লিটন ও রতনের নেতৃত্বে একদল লোক দা, লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ঝালপাজা গ্রামের শামছুল আলম, গিয়াস উদ্দিন, আলম মিয়া, জহিরুল ইসলাম ও আব্দুস সাত্তারের বাড়িতে পালাক্রমে হামলা চালায়। এ সময় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও মহিলাদের মারপিট করা হয়। এতে আলমের স্ত্রী তাছলিমা (৩৫), তাজউদ্দিনের স্ত্রী ঝুমুর (৪০) ও ছেলে আকাশ (২১) ও জহিরুলের মা হেনা আক্তার (৪৫) আহত হন। এ সময় সন্ত্রাসীদের তাণ্ডবে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

হামলার শিকার শামছুল আলম জানান, বারশ্রী গ্রামের নুরুল ইসলাম, মোফাজ্জল, লিটন ও রতনের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দা, লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের পাঁচ বাড়িতে পালাক্রমে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সন্ত্রাসীরা তার বাড়ি থেকে একটি টাচ মোবাইল সেট, নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

আরও পড়ুন: সাত দিনের রিমান্ডে মাসুম

আলমের স্ত্রী তাছলিমা জানান, তাকে মারপিট করে ঘরের ড্রয়ার ও কেবিনেটের তালা ভেঙে নগদ এক লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। একই সময় জহিরুলের ভাই লিয়াকতের বিদেশ ফেরত ছেলে আনছারুলের স্ত্রী সুমি আক্তরের মাথায় দা ঠেকিয়ে আলমিরার চাবি নিয়ে নগদ এক লাখ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শামছুল আলম বাদী হয়ে অভিযুক্ত নুরুল ইসলাম, মোফাজ্জল, লিটন মিয়া, রতন, খোকা মিয়া, সুলতান মিয়া, কবির হোসেন, নুরুল হক ও মোস্তফার নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ১৫-১৬ জনকে দায়ী করে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: র‍্যাব গণমানুষের আস্থার বাহিনী

অভিযুক্ত নুরুল ইসলাম ঘটনার কথা স্বীকার করে জানান, ঝালপাজা গ্রামের শামছুল আলম নামে এক ব্যক্তি আমাদের বারশ্রী গ্রামের দুই স্কুলপড়ুয়া ছেলেকে বেঁধে রেখেছে- এমন খবর পাওয়ার পর গ্রামের কিছু লোক তাদেরকে উদ্ধার করতে যায়। পরে বেশ কয়েকটি বাড়িতে খোঁজাখুঁজি করার পর ছেলে দু’টি বেরিয়ে আসে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা