ছবি- সংগৃহিত
সারাদেশ

কষ্টিপাথরের মূর্তিসহ গ্রেফতার ১ 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তিসহ অরুণ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মজিবুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: ট্রাক্ট উল্টে শ্রমিক নিহত

রোববার দিবাগত মধ্যরাতে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর সুরমা গ্রামের অরুণ সরকারের বাড়ির গোয়ালঘর থেকে মূর্তিটি উদ্ধার করে।

পরে মূর্তিটি কষ্টিপাথরের কি না তা যাচাইয়ের জন্য আনা হয় স্থানীয় স্বর্ণকারকে। তারা জানান, উদ্ধার হওয়া মূর্তির মূল্য প্রায় ২৮ কোটি টাকা। সোমবার দুপুরে মূর্তিসহ আসামিকে ফাঁড়ি থেকে মাধবপুর থানায় পাঠানো হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা