সোনাইমুড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
সারাদেশ

সোনাইমুড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে একটি সুপারী বাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

নিহত যুবকের নাম আনোয়ার হোসেন লেদা (২৮) সে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নয়ারাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

শনিবার (১২ মার্চ) বিকেলের দিকে উপজোর নয়ারাজামপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, লেদা দুপুরে খাবার শেষে বাড়ি থেকে বের হন। দুপুর ৩ টার দিকে একই বাড়ির সোহেল তার লাশ বাড়ির পাশে সুপারী বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করে।

আরও পড়ুন:আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

খবর পেয়ে সোনাইমুড়ী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন:লালবাগ কেল্লায় আগুন

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা