সারাদেশ

রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও দুই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে কুতুপালং ক্যাম্প-২ এর বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা আবুল কালাম (৩৭) কুতুপালং শিবিরের বাসিন্দা ও হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলেন, ক্যাম্পের হেড মাঝি মো. আমিন ও মো. জাফর।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক বলেন, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংর্ঘষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা দুষ্কৃতকারী জনৈক নুর মোহাম্মদ, ইব্রাহিম, ফরিদ, জোবায়ের ও জাবেরের বেধড়ক মারধরের শিকার হয়ে আবুল কালাম নিহত হন বলে আহতরা জানান। সন্ত্রাসীদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে।

আরও পড়ুর: সার্চ কমিটিতে পাওয়া নাম প্রকাশ করা হবে

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

এ ব্যাপারে উখিয়ার বালুর মাঠ পুলিশ ক্য্যাম্পে নিয়োজিত সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ বলেন, রোহিঙ্গাদের মধ্যে মারধরের ঘটনায় একজন মাঝি নিহত হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন, কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা মারা যাওয়ার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা