সারাদেশ

মাদারীপুরে কৃষ‌কের বা‌ড়িতে হামলা-ভাঙচুর

শফিক স্বপন, শিবচ‌র (মাদারীপুর): মাদারীপু‌রের শিবচ‌রে ভান্ডারীকা‌ন্দি‌ ইউ‌নিয়‌নের খালাসী কা‌ন্দি গ্রা‌মে আ‌ধিপত‌্য বিস্তার ও পূর্বশত্রুতার জে‌রে কৃষক টুটুল মোল্লার বা‌ড়ি‌তে হামলা, ভাঙচুরের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় ৫জন আহত হয়। এ সকল হামলা ও ভাঙচু‌র চা‌লি‌য়ে‌ছে ভান্ডারীকা‌ন্দি ইউ‌নিয়‌নের ৪নং ওয়া‌র্ডের মেম্ব‌ার জুনা‌য়েদ চোকদারের নেতৃ‌ত্বে একদল সন্ত্রাসী অ‌ভি‌যোগ ভুক্ত‌ভোগীদের। একই সময় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপ‌তি রুহুল দরানীর বা‌ড়ি‌তে হামলা চালায় অ‌ভিযুক্তরা।

ভুক্ত‌ভোগী প‌রিবা‌রের লোকজন জানান, জুনা‌য়েদ চোকদার নবনির্বাচিত ইউ‌পি সদস‌্য হওয়ার পর থে‌কেই এলাকায় ব‌্যাপক ত্রাস শুরু ক‌রে। ঘর থে‌কে বের হ‌তে হ‌লেও ওই ওয়ার্ড মেম্বা‌রের অনুম‌তি নি‌য়ে বের হ‌তে হ‌বে। না হ‌লে এলাকায় থাকা যা‌বে না। তার কথা ম‌তো না চল‌লে রাস্তায় ভ‌্যান চালা‌তে, দোকান খোলতে দি‌বে না আমা‌দের একটা অপরাধ নির্বাচ‌নের সময় আমরা জুনা‌য়েদ চোকদা‌রের বিপ‌ক্ষের প্রার্থীর নির্বাচন ক‌রে‌ছি।

একই ইউ‌নিয়‌নের বা‌সিন্দা শ‌হিদুল ইসলাম জানান, আ‌মি প্রবা‌সে থা‌কি। কিছু‌দিন যাবৎ দে‌শে এ‌সে‌ছি সী‌মিত ছু‌টি নি‌য়ে। ক‌রোনার কার‌ণে ছোট প‌রিস‌রে আ‌য়োজ‌নের মাধ‌্যমে আ‌মি বি‌য়ে ক‌রে‌ছি। আমার ভাই ভা‌তিজারা জোনা‌য়েদ এর বিপ‌ক্ষে নির্বাচন ক‌রে‌ছি‌লো। এখন নতুন বৌ নি‌য়ে জোনা‌য়েদ চোকদার আমা‌কে বা‌ড়ি‌তে উঠ‌তে দি‌চ্ছে না। একজন ওয়ার্ড মেম্বার হ‌য়ে মানু‌ষের সা‌থে এরকম আচরন মো‌টেও কাম‌্য নয়।

নামপ্রকা‌শে অনিচ্ছুক একজন জানান, অ‌ভিযুক্ত জোনা‌য়েদ চোকদার মাদক সেবন ও বি‌ক্রির সা‌থে জ‌ড়িত। এলাকায় ব‌্যাপক ত্রাস চালা‌চ্ছে ওই ইউ‌পি সদস‌্য। এলাকার নিরীহ মানু‌ষের উপর নির্যাতন চালা‌চ্ছে জোনা‌য়েদ চোকদার। আর এর প্রতিবাদ কর‌তে গে‌লেই রা‌তের আধা‌রে হামলা কর‌ছে প্রতিবাদকারীর বসতবা‌ড়ি‌তে। চেয়ারম‌্যান এর কা‌ছে বিচার দি‌লে, কর‌ছি কর‌বো ব‌লে দায়সারা বক্তব‌্য দি‌চ্ছে।

আরও পড়ুন: জাপানি মায়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি রুহুল দরানী ব‌লেন, জোনা‌য়েদ চোকদার খুবই উশৃংখল প্রকৃ‌তির লোক সে বিএনপি নেতা আমরা আওয়ামী পরিবারের লোক হয়েও তার কাছে জিম্মি তাকে আশ্রয় প্রশ্রয়দাতা আমাদেরই আওয়ামী লীগের লোকজন। অসহায় ও গরীব মানু‌ষের উপর নির্যাতন চালা‌চ্ছে। আমরা প্রতিবাদ কর‌লে আমা‌দের সা‌থেও বেয়াদবী কর‌ছে। আমার বা‌ড়ি‌তেও হামলা চা‌লি‌য়ে দরজা জানালা ভাঙচুর ক‌রে‌ছে জোনা‌য়েদ ও তার লোকজন।

ভান্ডারী কা‌ন্দি ইউ‌পি চেয়ারম‌্যান আঃ কালাম চোকদার ব‌লেন, হামলার বিষয়‌টি জানার পর আ‌মি ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছি। ভুক্ত‌ভোগীর ঘ‌রে ভাঙচুর করা হ‌য়ে‌ছে। ত‌বে কারা ক‌রে‌ছে সেটা বল‌তে পা‌রি না। জোনা‌য়ে‌দের সা‌থে ভুক্ত‌ভোগী‌দের সা‌থে নির্বাচ‌নের পর থে‌কে মনমা‌লিন‌্যতা ছি‌লো। তবে স্থানীয়ভাবে মিমাংসার ব‌্যাপা‌রে দিন ধার্য হ‌য়ে‌ছে। আমরা বিষয়‌টি নি‌য়ে মিমাংসা ক‌রে দি‌বো।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় পাশ করেছে দীঘি

তার (‌চেয়ারম‌্যান) কা‌ছে সাংবা‌দিকরা জান‌তে চান যে, তার আশ্রয়-প্রশ্রয় পে‌য়েই জোনা‌য়েদ চোকদার এলাকায় নানা রকম অপকর্ম কর‌ছে কিনা? এমন প্রশ্নের উত্ত‌রে তি‌নি কোন সন্তুষজনক ব‌্যাখ‌্যা দি‌তে পা‌রেননি। ইউপি সদস‌্য জোনায়েদ চৌকিদারের সাথে মোবাইলে বার বার সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা