সারাদেশ

নীলফামারীতে বাস-বিজিবি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর ডিমলা সদর ইউনিয়নের কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের একটি বাস ও বিজিবি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহম্মদ আরিফ আহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে ডিমলার উদ্দেশ্য আসা নাবিল পরিবহন বাসের সাথে ডিমলা থানা হাট বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়িটির সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, পিকআপ গাড়িটি ৫১ ব্যাটলিয়ান বিজিবি রংপুর দরবার হলের উদ্দেশ্যে রওনা হলে কেয়ার বাজার নামক স্থানে নাবিল পরিবহনের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বিজিবি ক্যাম্পের পিকআপ গাড়ির ড্রাইভার সিপাহী মোহম্মদ আরিফ আহত হন। তাৎক্ষণিক ভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানা হয়েছে।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে আছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা