সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী তথ্য সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকারের ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে সাংবাদিক তানভীর হাসান (তানু) বাদী হয়ে মাসুদ রানা, রাকিব, সোহাগ, রাব্বি, গণেশ, মুন্না, স্বরুপ কুমার সেনের নামসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর আত্মহত্যা

গত শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী সংহিসতার প্রস্তুতির ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলার শিকার হন স্থানীয় চার সাংবাদিক। এতে গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদের উদ্ধার করে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

সাংবাদিকরা হলেন, দৈনিক ইত্তেফাক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভির হাসান (তানু), রাইজিং বিডির জেলা প্রতিনিধি মইনউদ্দীন তালুকদার হিমেল, নিউজ বাংলা টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহেল রানা, এবং দৈনিক ঊষার বাণী ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি জাহিদ হাসান মিলু।

আরও পড়ুন: অনেক শিল্পী আমার জন্য রোজা রেখেছেন

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এদিকে, আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

বড় দুর্ঘটনা থেকে রক্ষা ছোটপর্দার তানজিন তিশার

সড়ক পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জ...

সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকে...

এআই-এর ঝুঁকিতে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার কিংবা পারমাণব...

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা